১৩. আহত পথ
সালমান আহমদ ইলিয়াস
গ্রামের নাম পুরান কালারুকা, স্বপ্নের নীড়,
পাখপাখালি, গাছগাছালির ছায়া সুদীড়।
আঁকাবাঁকা মেঠোপথ যায় বহুদূর,
বন্দর, ডুবি, ছেবরা, মাগুরাইল ছাড়িয়ে লালপুর।
গ্রামের পশ্চিমে ছায়াঘেরা স্বপ্নের বাড়ি,
আমির-ফকির, কোটিপতির উঠান-পাড়ি।
রাস্তাটি পাকা, হয়েছিল সেই কবে,
স্কুল পেরিয়ে মাদ্রাসায় পড়া শুরু যবে।
ভেঙেছে, ভাঙছে, ভাঙিতেছে নয় বছর ধরে,
হাঁটছে গরু, চলছে গাড়ি সীমাহীন বোঝা করে।
কত শত ক্লান্তি, শুনছি কী রাস্তার কান্না,
বয়ে গেছে ঝড়-তুফান, স্মরণীয় বাইশের বন্যা।
হারিয়েছে জৌলুস, ভেঙে হয়েছে একাকার,
রূপবতী সে কাদা আর জল দুয়ে সমাহার।
জল জমে মোড়ে মোড়ে, দুর্গন্ধের রাজ্য,
পথচারী নয় তো, জলচারী করছে সহ্য।
স্কুল-কলেজ-মাদ্রাসার বালক-বালিকার দলে
বহু কষ্টে দীর্ঘ এই পথটা দিনকে দিন চলে।
বৃষ্টির দিনে শহরের বস্তির জীর্ণ পরিবেশ,
কাদা উঠে হাঁটুর উপর, ভিজে কাপড় শেষ।
দেখছেন নেতা, এলাকার মাতা, পলিটিক্যাল বস,
বাজেটের নথি প্রকাশিলে তাঁদের হবে না কোনো লস।
নিয়তির উপরে ছেড়ে, আল্লাহ তোমারে বলি—
গুছিয়ে দাও প্রভু, মুক্ত করো মোদের সব ঝঞ্ঝালি।
© এই ওয়েবসাইটে আপলোডকৃত সমস্ত (সাহিত্য সাধনা ও অন্যান্য) কিছু কপিরাইটের মালিক একমাত্র saepk.blogspot.com (তথা সালমান আহমদ ইলিয়াস) এর। তাই (অনুমতি ছাড়া) কপি করা থেকে বিরত থাকুন। ভালো লাগলে (লিঙ্ক কপি করে বা সাধারণভাবে) শেয়ার করুন।
কবিতা নং: ১৩
তারিখ:
১৮ই মে ২০২৫ ইসায়ি
২০শে জিলকদ ১৪৪৬ হিজরি
৪ঠা জৈষ্ঠ্য ১৪৩২ বাংলা
রোজ: রবিবার
