১২. জাতিগত স্বভাব
- সালমান আহমদ ইলিয়াস
সারাদিন আমি বলি দূর্নীতি করো বন্ধ,
ধ্বংস করো চোর ডাকাতের পেলে গন্ধ।
মিথ্যা ছেড়ে সব, সত্যের পথে চলে আসো,
স্বজনপ্রীতি, ঘুষ নেওয়া সবই বন্ধ করো।
দূর্বলের উপর করো না জুলুম-নিপীড়ন,
পাপী বন্ধ করো অন্যায় অবিচার শোষণ।
মানুষ কে চিনো তুমি, সৃষ্টির সে সেরা জীব।
বিশ্ব জুড়ে শান্তি ছড়াও, ওহে সরঞ্জীব।
আরও কতো নীতি আমার কাছে আছে।
সবই মানলে, দেশবাসীর শান্তি খুবই কাছে।
জগতবাসী দেখবে মোদের, আমরাই সবার সেরা।
শিখে নিবে, দেশ গড়িবে দুর্নীতি ছাড়া।
মুখের কথা মুখেই থাক, ঘুষ খাই দিনেরাতে।
স্বজনপ্রীতি-দূর্নীতি সবই আমার সাথে।
কেউ শুধালে, সহজ করে সোজা জবাব
এসব মোদের চলছেই জাতিগত স্বভাব।
© এই ওয়েবসাইটে আপলোডকৃত সমস্ত (সাহিত্য সাধনা ও অন্যান্য) কিছু কপিরাইটের মালিক একমাত্র saepk.blogspot.com (তথা সালমান আহমদ ইলিয়াস) এর। তাই (অনুমতি ছাড়া) কপি করা থেকে বিরত থাকুন। ভালো লাগলে (লিঙ্ক কপি করে বা সাধারণভাবে) শেয়ার করুন।
কবিতা নং: ১২
তারিখ:
১৪ই আগস্ট ২০২৪ ইসায়ি
৮ই সফর ১৪৪৬ হিজরি
৩০শে শ্রাবণ ১৪৩১ বাংলা
রোজ: বুধবার।
ট্যাগ:
