Type Here to Get Search Results !
লেখক পরিচিতি
Salman Ahmad Elias
সালমান আহমদ ইলিয়াস
শিক্ষক (গণিত)
পুরান কালারুকা দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসা
ছোট বেলা থেকেই লেখালেখির অভ্যাস। এক সময় অনেক গল্প, কবিতা, ছড়া ইত্যাদি লিখেছি। কোথাও প্রকাশ না করায় এবং সংরক্ষণ না করায় গত ২০২২ এর বন্যায় সব নষ্ট হয়ে গেছে। এরপর আর লেখালেখি করিনি। এই ২০২৪ দিকে আবার নতুন করে শুরু করি। কিন্তু নিয়মিত চালিয়ে যাওয়া হয়নি। ২০২৬ এর মধ্যখান থেকে আবারো শুরু করছি।
Read more
১| শুরুর কথা: ছোটবেলা থেকেই লেখার সাথে যুক্ত। ২০১৬ পর্যন্ত প্রায় নিয়মিত লেখালেখি করতাম। অনেকগুলি খাতার পান্ডুলিপি জমা হয়েছিল। এরপর প্রতি বছর টুকটাক শখের বসে লেখা হতো। তবে ২০২১ থেকে আর লেখা হয়নি। সেই সময়টাতে অনেক সুন্দর সুন্দর কবিতা, গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি লিখতে পারতাম। পরিচিত জনরা পড়ে খুব অবাক হতেন। ২০২২ এর বন্যায় সমস্ত লেখাগুলো নষ্ট হয়ে যায়, ফলে এরপর থেকে ইচ্ছা থাকলেও আর লিখিনি। এখন ডিজিটাল মাধ্যম হাতে, খাতায় লিখতে মন চায় না। শখের বসে লিখতে বসি, কিন্তু আগের মতো লেখতে পারি না। কবিতা, ছড়া যেন মাথায় আসেই না। টুকটাক গল্পের ভাবনা যা আসে তা লেখার চেষ্টা করতেছি। ২| নাম: বাংলায় : সালমান আহমদ ইলিয়াস
ইংরেজিতে : Salman Ahmad Elias ৩| পিতৃ ও মাতৃ পরিচয়: পিতা : মিয়া মুহাম্মদ কনু (বা কনু মিয়া)
মাতা : বেগম আমিরুন নেছা
পিতামহ : মিয়া মুহাম্মদ সোনা (ওরফে ফকির আলী এবং সোনা মিয়া) ৪|জন্ম: (তারিখ) :
২৯শে চৈত্র ১৪১১ বাংলা
১২ই এপ্রিল ২০০৫ ঈসায়ি
২রা রবিউল আউয়াল ১৪২৬ হিজরি
রোজ: মঙ্গলবার ৫| জন্মস্থান: দাবাকান্দি, ইসলামগঞ্জ বাজার, জালালাবাদ, সদর, সিলেট। ৬| বেড়ে ওঠা ও পৈত্রিক নিবাস: পুরান কালারুকা, ইসলামগঞ্জ বাজার, জালালাবাদ, সদর, সিলেট। ৭| ঠিকানা: (বর্তমান) : পুরান কালারুকা, ইসলামগঞ্জ বাজার, জালালাবাদ, সদর, সিলেট। (স্থায়ী) : পুরান কালারুকা, ইসলামগঞ্জ বাজার, জালালাবাদ, সদর, সিলেট। ৮| শিক্ষা জীবন: বিএসসি : জাতীয় বিশ্ববিদ্যালয় ।
ফাদ্বিল অনার্স : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
***চলমান। ৯| উল্লেখযোগ্য লেখা: আগেই বলেছি পূর্বের সমস্ত লেখা ২০২২ এর বন্যায় নষ্ট হয়ে গেছে। তবে এই মুহূর্তে নিচের লেখাগুলো সম্পূর্ণ করার ইচ্ছা আছে (ইনশাআল্লাহ)
১. কবিতা গ্রন্থ (কয়েকটি)
২. রুপান্তর
৩. ভালোবাসার ফাঁদ
৪. আরও কয়েকটি গল্প আশা করি আপনারা (ফলো করে) পাশে থাকবেন এবং লেখাগুলো ভালো লাগলে আপনার ইচ্ছা মত হাদিয়া (সম্মানি) দিয়ে উৎসাহিত করবেন। ১০| যোগাযোগ:
ইমেইল: salmanahmadeliasofficial@gmail.com ফেইসবুক পেইজ: SAEliasofficial ফেইসবুক আইডি: salmanahmadeliasofficial ম্যাসেঞ্জার: m.me/SAEliasofficial

অপারেতে গুজব ছড়ায় | সালমান আহমদ ইলিয়াস | বাংলাদেশের হিন্দু সম্প্রদায় নিয়ে ভারতীয়দের গুজব

 ১১. অপারেতে গুজব ছড়ায় 

- সালমান আহমদ ইলিয়াস 


অপারেতে দিনেরাতে গুজব ছড়ায় খুব,  

দাদা - দিদি সবাই মিলে, দেয় তাহাতেই ডুব।  

যাচাই-বাছাই করতে হবে, ভূলে গেছে সব,  

নিজের দেশের বেলা দাদা থাকেই যে নিস্তব।  


টুইটারেতে ঢেউ তোলে, মিথ্যে কথার বাহার,  

ছড়ায় গুজব ওপারে, অন্য পাড়ে আবার।  

সম্পর্ক নষ্ট করে, করে দাঙ্গার খেলা,  

সত্যটা লুকিয়ে রেখে, মিথ্যের মেলা।  


শিক্ষার্থীর শক্তিতে ওঠে যখন আওয়াজ,  

ভিনদেশীয় ষড়যন্ত্রে ছড়ায় শুধু বিভাজ।  

আধিপত্য চায় তারা, ছড়ায় মিথ্যা কথা,  

মাজারটা মন্দির হলো, মুসলিম হিন্দু জনতা।  


মাশরাফি ভাইয়ের বাড়িটা লিটন দাদার নয়,  

কফি শপের আগুন দেখে মন্দির মনে হয়।  

আগের সব বর্তমান, পোষাক দেখেই জাজ,  

সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি, করতেই সব কাজ।  


গুজব ছড়িয়ে লাভ নেই, আমরা আছি জাগ্রত,  

সত্যে লড়েছি, লড়বো, বুকে সাহস সংযত।  

তোমার মিথ্যে খেলাতে পাবে না কিছু জয়,  

বাংলার মানুষ জানে, কীভাবে দিতে ভয়।  


ছড়াবে যতই মিথ্যা, সত্যি থাকবে অটুট,  

এ বাংলার মাটি তলে, সত্যিই বাঁচার রুট।  

যতই ছড়াক গুজব, হিন্দু - মুসলিমই ঠিক,  

গুজবে হবে না কিছু, সম্প্রীতি থাকবে ঠিক।



ভারতীদের ছড়ানো গুজবের ফ্যাক্ট চেক (বাংলা)

ফেইসবুকে দেখতে এখানে ক্লিক করুন  (সর্বশেষ প্রাপ্ত ১২/০৮/২০২৪)

এক্স (টুইটারে) দেখতে এখানে ক্লিক করুন (সর্বশেষ প্রাপ্ত ১২/০৮/২০২৪)

Fact Check on Indian Rumors (English)i

Click here to view on Facebook (Last Update 12/08/2024)

Click here to view on X (Twitter) (Last Update 12/08/2024)



© এই ওয়েবসাইটে আপলোডকৃত সমস্ত (সাহিত্য সাধনা ও অন্যান্য) কিছু কপিরাইটের মালিক একমাত্র saepk.blogspot.com (তথা সালমান আহমদ ইলিয়াস) এর। তাই (অনুমতি ছাড়া) কপি করা থেকে বিরত থাকুন। ভালো লাগলে (লিঙ্ক কপি করে বা সাধারণভাবে) শেয়ার করুন।


কবিতা নং: ১১

তারিখ:

১২ই আগস্ট ২০২৪ ইসায়ি

৬ই সফর ১৪৪৬ হিজরি

২৮শে শ্রাবণ ১৪৩১ বাংলা 

রোজ: সোমবার।


ট্যাগ:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কবিতা 
ভারতীয়দের গুজব ছড়ানো
Rumor Scanner 
ফ্যাক্ট চেক বাংলাদেশ,

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Translate