Type Here to Get Search Results !
লেখক পরিচিতি
Salman Ahmad Elias
সালমান আহমদ ইলিয়াস
শিক্ষক (গণিত)
পুরান কালারুকা দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসা
ছোট বেলা থেকেই লেখালেখির অভ্যাস। এক সময় অনেক গল্প, কবিতা, ছড়া ইত্যাদি লিখেছি। কোথাও প্রকাশ না করায় এবং সংরক্ষণ না করায় গত ২০২২ এর বন্যায় সব নষ্ট হয়ে গেছে। এরপর আর লেখালেখি করিনি। এই ২০২৪ দিকে আবার নতুন করে শুরু করি। কিন্তু নিয়মিত চালিয়ে যাওয়া হয়নি। ২০২৬ এর মধ্যখান থেকে আবারো শুরু করছি।
Read more
১| শুরুর কথা: ছোটবেলা থেকেই লেখার সাথে যুক্ত। ২০১৬ পর্যন্ত প্রায় নিয়মিত লেখালেখি করতাম। অনেকগুলি খাতার পান্ডুলিপি জমা হয়েছিল। এরপর প্রতি বছর টুকটাক শখের বসে লেখা হতো। তবে ২০২১ থেকে আর লেখা হয়নি। সেই সময়টাতে অনেক সুন্দর সুন্দর কবিতা, গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি লিখতে পারতাম। পরিচিত জনরা পড়ে খুব অবাক হতেন। ২০২২ এর বন্যায় সমস্ত লেখাগুলো নষ্ট হয়ে যায়, ফলে এরপর থেকে ইচ্ছা থাকলেও আর লিখিনি। এখন ডিজিটাল মাধ্যম হাতে, খাতায় লিখতে মন চায় না। শখের বসে লিখতে বসি, কিন্তু আগের মতো লেখতে পারি না। কবিতা, ছড়া যেন মাথায় আসেই না। টুকটাক গল্পের ভাবনা যা আসে তা লেখার চেষ্টা করতেছি। ২| নাম: বাংলায় : সালমান আহমদ ইলিয়াস
ইংরেজিতে : Salman Ahmad Elias ৩| পিতৃ ও মাতৃ পরিচয়: পিতা : মিয়া মুহাম্মদ কনু (বা কনু মিয়া)
মাতা : বেগম আমিরুন নেছা
পিতামহ : মিয়া মুহাম্মদ সোনা (ওরফে ফকির আলী এবং সোনা মিয়া) ৪|জন্ম: (তারিখ) :
২৯শে চৈত্র ১৪১১ বাংলা
১২ই এপ্রিল ২০০৫ ঈসায়ি
২রা রবিউল আউয়াল ১৪২৬ হিজরি
রোজ: মঙ্গলবার ৫| জন্মস্থান: দাবাকান্দি, ইসলামগঞ্জ বাজার, জালালাবাদ, সদর, সিলেট। ৬| বেড়ে ওঠা ও পৈত্রিক নিবাস: পুরান কালারুকা, ইসলামগঞ্জ বাজার, জালালাবাদ, সদর, সিলেট। ৭| ঠিকানা: (বর্তমান) : পুরান কালারুকা, ইসলামগঞ্জ বাজার, জালালাবাদ, সদর, সিলেট। (স্থায়ী) : পুরান কালারুকা, ইসলামগঞ্জ বাজার, জালালাবাদ, সদর, সিলেট। ৮| শিক্ষা জীবন: বিএসসি : জাতীয় বিশ্ববিদ্যালয় ।
ফাদ্বিল অনার্স : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
***চলমান। ৯| উল্লেখযোগ্য লেখা: আগেই বলেছি পূর্বের সমস্ত লেখা ২০২২ এর বন্যায় নষ্ট হয়ে গেছে। তবে এই মুহূর্তে নিচের লেখাগুলো সম্পূর্ণ করার ইচ্ছা আছে (ইনশাআল্লাহ)
১. কবিতা গ্রন্থ (কয়েকটি)
২. রুপান্তর
৩. ভালোবাসার ফাঁদ
৪. আরও কয়েকটি গল্প আশা করি আপনারা (ফলো করে) পাশে থাকবেন এবং লেখাগুলো ভালো লাগলে আপনার ইচ্ছা মত হাদিয়া (সম্মানি) দিয়ে উৎসাহিত করবেন। ১০| যোগাযোগ:
ইমেইল: salmanahmadeliasofficial@gmail.com ফেইসবুক পেইজ: SAEliasofficial ফেইসবুক আইডি: salmanahmadeliasofficial ম্যাসেঞ্জার: m.me/SAEliasofficial

রাজনীতির আলাপ - ২ | সালমান আহমদ ইলিয়াস | স্বৈরাচারীর পতন হবেই (অনলাইন প্রকাশিত গ্রন্থ) | গ্রামের মানুষের রাজনীতির আলাপ

রাজনীতির আলাপ - ২

- সালমান আহমদ ইলিয়াস

জানেন কী, ভাই!
দেশের কথা? 
বোকাসোকা লোক,
কিছুই জানো না।

কেন কী হয়েছে?
দেশে আবার, 
তাহলে শুনুন,
গেছে স্বৈরাচার।

পালিয়ে এখন
বেড়াচ্ছে বিশ্ব, 
থাকার জায়গা
না পেয়ে নিঃস্ব।

ও ভাই, আরও কী
জানেন নাই? 
বেগম হিয়া
দুনিয়াত নাই।

কন কী, মিয়া ভাই,
সত্যি কী তাই? 
আমার নাতির
মোবাইলেই পাই।

চলো, খবরটা
জানিয়ে দেই, 
গ্রামের সবাই
শুনে হাসি ঠোঁটেই।

আরও খবর আছে,
ইউটিউবে বলছে, 
হামিনা বলেছে;-
রবিবারে আসছে।

আরও শুনেন, ভাই!
যা যা যাই বলে, 
ভুয়া ডাক্তার
খাবে দেশ গিলে।

চাচা, এই সেই
ডক্টর তো নয়? 
ইংরেজি ডক্টর,
বাংলা ডাক্তার হয়।

এইতো, ভাতিজা,
পার্থক্য কী? 
পাগলে যা বলে,
ছাগলে খায় কী!


গ্রন্থ          : স্বৈরাচারীর পতন হবেই (অনলাইনে প্রকাশিত)
কবিতা নং : ০৯ (রাজনীতির আলাপ-২)

প্রকাশক   : ১. saepk.blogspot.com 
                ২. বইটই (অ্যাপ)

                ৩. অন্যান্য


© এই ওয়েবসাইটে আপলোডকৃত সমস্ত (সাহিত্য সাধনা ও অন্যান্য) কিছু কপিরাইটের মালিক একমাত্র saepk.blogspot.com (তথা সালমান আহমদ ইলিয়াস) এর। তাই (অনুমতি ছাড়া) কপি করা থেকে বিরত থাকুন। ভালো লাগলে (লিঙ্ক কপি করে বা সাধারণভাবে) শেয়ার করুন।




তারিখ:
১১ই আগস্ট ২০২৪ ইসায়ি
৫ই সফর ১৪৪৬ হিজরি
২৭শে শ্রাবণ ১৪৩১ বাংলা
রোজ: রবিবার।


ট্যাগ:

রাজনীতির আলাপ 
গ্রামের সকলে মিলে আলাপ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Translate