Type Here to Get Search Results !
লেখক পরিচিতি
Salman Ahmad Elias
সালমান আহমদ ইলিয়াস
শিক্ষক (গণিত)
পুরান কালারুকা দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদরাসা
ছোট বেলা থেকেই লেখালেখির অভ্যাস। এক সময় অনেক গল্প, কবিতা, ছড়া ইত্যাদি লিখেছি। কোথাও প্রকাশ না করায় এবং সংরক্ষণ না করায় গত ২০২২ এর বন্যায় সব নষ্ট হয়ে গেছে। এরপর আর লেখালেখি করিনি। এই ২০২৪ দিকে আবার নতুন করে শুরু করি। কিন্তু নিয়মিত চালিয়ে যাওয়া হয়নি। ২০২৬ এর মধ্যখান থেকে আবারো শুরু করছি।
Read more
১| শুরুর কথা: ছোটবেলা থেকেই লেখার সাথে যুক্ত। ২০১৬ পর্যন্ত প্রায় নিয়মিত লেখালেখি করতাম। অনেকগুলি খাতার পান্ডুলিপি জমা হয়েছিল। এরপর প্রতি বছর টুকটাক শখের বসে লেখা হতো। তবে ২০২১ থেকে আর লেখা হয়নি। সেই সময়টাতে অনেক সুন্দর সুন্দর কবিতা, গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি লিখতে পারতাম। পরিচিত জনরা পড়ে খুব অবাক হতেন। ২০২২ এর বন্যায় সমস্ত লেখাগুলো নষ্ট হয়ে যায়, ফলে এরপর থেকে ইচ্ছা থাকলেও আর লিখিনি। এখন ডিজিটাল মাধ্যম হাতে, খাতায় লিখতে মন চায় না। শখের বসে লিখতে বসি, কিন্তু আগের মতো লেখতে পারি না। কবিতা, ছড়া যেন মাথায় আসেই না। টুকটাক গল্পের ভাবনা যা আসে তা লেখার চেষ্টা করতেছি। ২| নাম: বাংলায় : সালমান আহমদ ইলিয়াস
ইংরেজিতে : Salman Ahmad Elias ৩| পিতৃ ও মাতৃ পরিচয়: পিতা : মিয়া মুহাম্মদ কনু (বা কনু মিয়া)
মাতা : বেগম আমিরুন নেছা
পিতামহ : মিয়া মুহাম্মদ সোনা (ওরফে ফকির আলী এবং সোনা মিয়া) ৪|জন্ম: (তারিখ) :
২৯শে চৈত্র ১৪১১ বাংলা
১২ই এপ্রিল ২০০৫ ঈসায়ি
২রা রবিউল আউয়াল ১৪২৬ হিজরি
রোজ: মঙ্গলবার ৫| জন্মস্থান: দাবাকান্দি, ইসলামগঞ্জ বাজার, জালালাবাদ, সদর, সিলেট। ৬| বেড়ে ওঠা ও পৈত্রিক নিবাস: পুরান কালারুকা, ইসলামগঞ্জ বাজার, জালালাবাদ, সদর, সিলেট। ৭| ঠিকানা: (বর্তমান) : পুরান কালারুকা, ইসলামগঞ্জ বাজার, জালালাবাদ, সদর, সিলেট। (স্থায়ী) : পুরান কালারুকা, ইসলামগঞ্জ বাজার, জালালাবাদ, সদর, সিলেট। ৮| শিক্ষা জীবন: বিএসসি : জাতীয় বিশ্ববিদ্যালয় ।
ফাদ্বিল অনার্স : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়
***চলমান। ৯| উল্লেখযোগ্য লেখা: আগেই বলেছি পূর্বের সমস্ত লেখা ২০২২ এর বন্যায় নষ্ট হয়ে গেছে। তবে এই মুহূর্তে নিচের লেখাগুলো সম্পূর্ণ করার ইচ্ছা আছে (ইনশাআল্লাহ)
১. কবিতা গ্রন্থ (কয়েকটি)
২. রুপান্তর
৩. ভালোবাসার ফাঁদ
৪. আরও কয়েকটি গল্প আশা করি আপনারা (ফলো করে) পাশে থাকবেন এবং লেখাগুলো ভালো লাগলে আপনার ইচ্ছা মত হাদিয়া (সম্মানি) দিয়ে উৎসাহিত করবেন। ১০| যোগাযোগ:
ইমেইল: salmanahmadeliasofficial@gmail.com ফেইসবুক পেইজ: SAEliasofficial ফেইসবুক আইডি: salmanahmadeliasofficial ম্যাসেঞ্জার: m.me/SAEliasofficial

রাজনীতির আলাপ | সালমান আহমদ ইলিয়াস | স্বৈরাচারীর পতন হবেই (অনলাইন প্রকাশিত গ্রন্থ) | রাজনীতির মারপ্যাচ | রাজনীতির কবিতা

রাজনীতির আলাপ 

- সালমান আহমদ ইলিয়াস 


আসেন ভাই 

বসেন কাছে,

আপনার দলের 

অবস্থা গেছে।


দেখেন আমাদের 

ক্ষমতায় যাবো

গত ষোল বছরের 

প্রতিশোধ নেবো।


কত নেতা ছিল 

কত শতজন।

বন্দি জেলে অথবা 

হারিয়ে জীবন।


সময়টা ভালো নেই 

এই বলে তবে

হাতি গর্তে পড়লে 

লাথি মারে সবে।


কিছু দিন যেতে 

দিন, তারপরে

ঘুরে দাড়াবো ঠিক 

আপনার উপরে।


স্বাধীনতার পক্ষের 

শক্তি আমরা

রাজাকার সন্ত্রাসী 

হলেন আপনারা।


এই বুলি আর কত 

দেবেন তো ভাই

স্বাধীনতার ঘোষক 

রক্ষক অমরাই।


নিশ্চুপ আছি বলে 

ভেবো না শেষ

ঘুরে দাড়ালেই তো 

আমি বাংলাদেশ।


আহা কী জেগে 

স্বপ্ন দেখেন

অস্তিত্ব থাকলে 

তখন আসেন।


আসবো তো আসবই 

আজ কিবা কাল

নতুন দিগন্ত জাগবে 

নতুন সকাল।


আগের দিন ভাই 

বাঘে খাইছে

দেশদ্রোহী হয়ে সে 

পালিয়ে গেছে।


পালানো তো শিখছি 

আপনাদের থেকে

বিগত বছরগুলো 

জনতাতই দেখছে।


কি গো ভাইরা 

থামান কথাবার্তা 

সুবিধাবাদী সব 

জানে এই জনতা।

গ্রন্থ          : স্বৈরাচারীর পতন হবেই (অনলাইনে প্রকাশিত)
কবিতা নং : ০৮ (রাজনীতির আলাপ)

প্রকাশক   : ১. saepk.blogspot.com 
                ২. বইটই (অ্যাপ)

                ৩. অন্যান্য

© এই ওয়েবসাইটে আপলোডকৃত সমস্ত (সাহিত্য সাধনা ও অন্যান্য) কিছু কপিরাইটের মালিক একমাত্র saepk.blogspot.com (তথা সালমান আহমদ ইলিয়াস) এর। তাই (অনুমতি ছাড়া) কপি করা থেকে বিরত থাকুন।







তারিখ:

৮ই ও ৯ই আগস্ট ২০২৪ ইসায়ি

২রা ও ৩রা সফ

র ১৪৪৬ হিজরি

২৪শে ও ২৫শে শ্রাবণ ১৪৩১ বাংলা 

রোজ: বৃহস্পতি ও শুক্রবার।


ট্যাগ:

রাজনীতির কবিতা 
রাজনৈতিক স্বার্থ 
স্বাধীনতার কবিতা 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Translate