সুযোগ সন্ধানী
- সালমান আহমদ ইলিয়াস
সাকসিকে ডেকে বলে শষী,
সত্যের পথে এবার আসি।
কথা মন্দ নয়, উদ্দেশ্য কী?
সরলে গরলে ডেকে মারবে কি?
বছর কা বছর গুনতেছি প্রহর,
কবে দখল করবো স্বপ্ন নগর।
চেষ্টার ত্রুটি নাই, তবু করি ভুল,
সব ছেড়ে নিশ্ব, দিচ্ছি মাশুল।
জনতারে ডাকি, আসে না কেহ,
বুক পেতে দেয় না, সরায় তো দেহ।
প্রজার মিছিল, দল বেঁধে হাকে,
এই তো সুযোগ, চল তার ডাকে।
সাহসী বীর মোরা, লুকিয়ে থাকি,
সুযোগ সন্ধানে, দেই মাথা উঁকি।
প্রস্তুত খাবার কে না খেতে চায়!
তৈরি করাটা কিন্তু বড় বিষমদায়।
ধরি মাছ না ছুঁই পানি, কিনারে বসে,
এরকম সুযোগ আর কবে আসে?
যার যা আছে সব তুলে নাও,
সময়ের পলকটা কাজে লাগাও।
গ্রন্থ : স্বৈরাচারীর পতন হবেই (অনলাইনে প্রকাশিত)
কবিতা নং : ০৫ (সুযোগ সন্ধানী)
প্রকাশক : ১. saepk.blogspot.com
২. বইটই (অ্যাপ)
৩. অন্যান্য
তারিখ:
০৪/০৮/২০২৪ ঈসায়ি, ২৯শে মহররম ১৪৪৬ হি
জরি, ২০শে শ্রাবণ ১৪৩১ বাংলা।
ট্যাগ:
