দেশপ্রেমি সাবধান
- সালমান আহমদ ইলিয়াস
স্বপ্নরাজ্যে....
শত লাশের প্রাচীরটা পেরিয়ে,
আশার আলোয় সংগ্রাম বইয়ে,
প্রজার কণ্ঠে শুনো বিজয়ের গান,
বৈষম্যের বিরুদ্ধে তুলে শ্লোগান।।
আলোর প্রদীপটা হাতে নিয়ে,
স্বাধীন পথে চলছি মোরা এগিয়ে,
রোধ করেছি জুলুম, করেছি দুঃশাসন
শোষণের রাত শেষে দেখ উজ্জ্বলন।
পেয়েছিল বাপ-দাদা উর্ধ্বগণ
রাখতে পারেনি মান, রাখেনি পণ
স্বাধীন সূর্যটা টুকটাক জলেছিল
শকুনেরা খামচে নিভে পরে গেল।।
পেয়েছি যখন ফিরে আবার
সাম্যের স্বপ্ন, সমতার আশার,
জাতভেদ উঁচু-নিচু ভূলে ধর্ম জ্ঞাতি
সাজাবো সোনার দেশ ও জাতি।
সুযোগ সন্ধানী দূরদর্শী শেয়াল
দাঙ্গা দানব বিদেশি শু গোয়াল
সন্ত্রাসী, চাঁদাবাজ, রাম বাম ছাড়া
সৎ সাহসী হাতে হোক দেশ গড়া।
অর্জন চেয়ে রক্ষা করা কঠিন
মনে রেখো, নয়তো হবে অধিন,
নতুন জালিমের, নতুন শোষকের
দেশপ্রেমি সাবধান, শপথ কালের।
গ্রন্থ : স্বৈরাচারীর পতন হবেই (অনলাইনে প্রকাশিত)
কবিতা নং : ০৬ (দেশপ্রেমি সাবধান)
প্রকাশক : ১. saepk.blogspot.com
২. বইটই (অ্যাপ)
৩. অন্যান্য
তারিখ:
৬ই আগস্ট ২০২৪ ইসায়ি
৩০শে মহররম ১৪৪৬ হিজরি
২২শে শ্রাবণ ১৪৩১ বাংলা
ট্যাগ:
