৭. রক্তে কেনা সু-বাতাস
- সালমান আহমদ ইলিয়াস
বাংলার বুকে জাগে, নতুন দিনের ডাক,
কোটা নিয়ে জ্বলে উঠেছে এক প্রতিবাদ।
নবপ্রাণের আশা, তরুণের কণ্ঠে বাজে,
অধিকার আদায়ের জন্য, সব নতুন সাজে।
স্বাধীনতা পেলাম, তবে পূর্ণতা টা হলো কই?
অধিকার চাওয়ার পথে, নিরাপদ আর নই!
কোটা সিস্টেমে ছিলো বৈষম্যের খুব গন্ধ
তাই জাগ্রত হলো ছাত্র , করিতে সব বন্ধ।
জালিমের মতো মেধাবী ছাত্রের বুকে
ঝাপিয়ে পড়ে হিংস্র দানবের কতকে।
আবু সাইদ, মুগ্ধরা লুটিয়ে পড়ে হাসে,
মানুষের রক্তে সারাদেশ তখন ভাসে।
বিক্ষোভ মিছিল বাংলার রাজপথ কাপে,
অস্থির ছেলে হারা মায়েদের অভিশাপে।
ক্ষমতার মসনদ কাপোকাপো নড়বড়ে
ছাত্র জনতা এক সাথে ঝাপিয়ে পড়ে।।
পাঁচই আগস্ট চব্বিশ সাল, মুক্তির সেই পথ,
বাংলার বুকে ছাত্ররা করে কঠোর শপথ।
জীবন বাজি, হেঁটেছে তরুণ রাজপথে,
স্বপ্ন আশা বুকে, নতুন স্বদেশের রথে।
পূর্ব দিগন্তে ওঠে সূর্য, নতুন প্রাতে
মসনদ ভাঙার স্বপ্ন তরুণের হাতে
জালিম পতন হলো, ন্যায় মেললো পাখা
রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা আকা।
কাঙ্খিত স্বাধীনতা, নতুন প্রাণের দেশ,
হতাশার ছাদ মুছে, জাগবে নতুন বেশ।
কোটা বিরোধী ইনকিলাব, আগামীর ইতিহাস
শহীদের রক্তে কেনা, স্বাধীনতার সু-বাতাস।।
গ্রন্থ : স্বৈরাচারীর পতন হবেই (অনলাইনে প্রকাশিত)
কবিতা নং : ০২ (রক্তে কেনা সু-বাতাস)
প্রকাশক : ১. saepk.blogspot.com
২. বইটই (অ্যাপ)
৩. অন্যান্য
© এই ওয়েবসাইটে আপলোডকৃত সমস্ত (সাহিত্য সাধনা ও অন্যান্য) কিছু কপিরাইটের মালিক একমাত্র saepk.blogspot.com (তথা সালমান আহমদ ইলিয়াস) এর। তাই (অনুমতি ছাড়া) কপি করা থেকে বিরত থাকুন।
তারিখ:
৮ই আগস্ট ২০২৪ ইসায়ি
২রা সফর ১৪৪৬ হিজরি
২৪শে শ্রাবণ ১৪৩১ বাংলা
রোজ: বৃহস্পতিবার।
ট্যাগ
