জ্বলুক প্রদীপ
- সালমান আহমদ ইলিয়াস
একটা সময়
মেনে তো রয়...
জালিমের তাণ্ডব যখন, গগণ করে কাঁপন,
অশ্রু ঝরে মাটির বুকে, মুছে যায় সব আপন।
প্রাণের উল্লাস স্তব্ধ করে, বাজে নির্দয় তাণ্ডব,
শোষকের কঠোর হাতের গ্রাসে, নির্বাসন হয় মানব।
অবিচারের নিশ্বাসে ভারী, প্রতিটি নীরব রাত,
মাজলুমের আর্তনাদে, বেদনার বাঁধে ভাঙে জাত।
কিন্তু মানব চিরকালই, সংগ্রামে তরে অপ্রতিরোধ্য,
প্রাণপণ যুদ্ধ করে, মুক্তির পথে থাকে সংকল্পবদ্ধ।
কিছুকাল পর
ভাঙেরে ডর....
সমুদ্রের ঢেউয়ের মত, ওঠে শৃংখলার উত্তাল স্রোত,
জালিমের বুকে আঘাত হানে, মুক্তির গান গায় জগত।
শোষকের নির্মম শিকল, ভাঙে জনতার শক্তি,
স্বাধীনতার আকাশে ভাসে, স্বপ্নের মুক্তি পাখি।
এই পৃথিবী আজও গড়বে, অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ,
যে কণ্ঠ কখনো থামে না, মানে না শোষকের ছন্দ।
জালিমের করাল গ্রাসে, হার মানেনি জীবন,
অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে, জয়ী হবে নয়তো মরণ।
সময়ের চিরন্তর
চলেরে নিরন্তর.....
আজও এই কবিতার ছোঁয়ায়, জেগে উঠুক প্রতিটি প্রাণ,
জালিমের বিরুদ্ধে, উচ্চারণ হোক মুক্তির গান।
জ্বলুক আলোর প্রদীপ, অন্ধকারের গভীর রাতে,
মানবতার জয় হোক, এই শাশ্বত পৃথিবীর পথে।
গ্রন্থ : স্বৈরাচারীর পতন হবেই (অনলাইনে প্রকাশিত)
কবিতা নং : ০৩ (জ্বলুক প্রদীপ)
প্রকাশক : ১. saepk.blogspot.com
২. বইটই (অ্যাপ)
৩. অন্যান্য
© এই ওয়েবসাইটে আপলোডকৃত সমস্ত (সাহিত্য সাধনা ও অন্যান্য) কিছু কপিরাইটের মালিক একমাত্র saepk.blogspot.com (তথা সালমান আহমদ ইলিয়াস) এর। তাই (অনুমতি ছাড়া) কপি করা থেকে বিরত থাকুন।
লেখার তারিখ:
০৩/০৮/২০২৪ ঈসায়ি, ২৭শে মহররম ১৪৪৬ হিজরি, ১৯শে শ্রাবণ ১৪৩১ বাংলা
ট্যাগসমূহ:
